Saturday, February 14, 2026
27 C
Kolkata

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বিপত্তি 

Newsbazar24 :

বুধবার উদ্বোধন করা হবে বহু প্রতীক্ষিত দিঘার জগন্নাথ মন্দির। আর তার আগেই শনিবার ঘটলো বিপত্তি। ঝড়ো হাওয়ার ভেঙে পড়ল অস্থায়ী আলোক তোরণ। আর তারপরেই আরও বাড়তি সতর্কতা দিঘা জুড়ে। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে দিঘা জুড়ে চলছে প্রস্তুতি। চূড়ান্ত ব্যস্ত প্রশাসন। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘা শহরের রাস্তা, সৈকত সমস্ত কিছু মুড়িয়ে দেওয়া হয়েছে চন্দননগরের আলোকসজ্জায়। এরকম একটি অস্থায়ী আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ল রাস্তার ওপর। দিঘা নেহেরু মার্কেটের কাছে ১১৬ বি জাতীয় সড়কের ওপরে থাকা দমকা ঝড়ো হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া লোহার আলোক তোরণের চাপা পড়ে দু’টি টোটো ও একটি বাইক। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পবিস্তর আহত হয়েছেন কেউ কেউ, দাবি স্থানীয় সূত্রের।

জানা যায়, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সাময়িক দুর্যোগ পরিস্থিতি তৈরি হয় দিঘায়। আচমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। কয়েক মুহুর্তের মধ্যে হাওয়াতে দুলতে দুলতে ভেঙে পড়ে আলোক তোরণটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন বৈঠকেই আগেই কালবৈশাখীর ঝড় দুর্যোগের বিষয়ে সতর্ক করেছিলেন প্রশাসনিক আধিকারিকদের। আর কার্যত উদ্বোধনের আগেই সেই ঘটনা ঘটলো দিঘায়। উদ্বোধনের আগেই শনিবার রাতে দমকা ঝড়ো হাওয়ায় অস্থায়ী আলোক তোরণ ভেঙে পড়ল। আর এই ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img