মালদার বোমাচপের খ্যাতি ছড়িয়ে পড়ছে সর্বত্র 

Newsbazar24:

দেখতে বোমার মত তবে এটা খেতে পারবেন সকলে। ক্রেতারা এই বিশেষ খাবার নাম দিয়েছেন বোমা চপ। আলু, সুজি,‌ বেসন, চিকেন দিয়ে তৈরি এই বোমা চপ খেতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিকেল হলেই দোকান খোলার অপেক্ষায় থাকেন ক্রেতারা। চিকেনের ২ পিস‌ মাংসের উপর বেসন, সুজি মাখিয়ে একাধিক যাবতীয় মসলা দিয়ে এই বড় মাপের চপ তৈরি করে বিক্রি করছেন মালদহের চপ ঘুগনি বিক্রেতা বিধান বারুই। এই বড় চিকেন চপের দাম মাত্র ৫০ টাকা। রোজ প্রায় কয়েকশো পিস চপ বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে রোজগারের দিশা দেখাচ্ছেন চপ ঘুগনি বিক্রেতা বিধান বারুই। এক ক্রেতা খগন শীল জানান, “বহুদিন থেকে এই দোকানে চপ খেতে আসছি। খেতে খুবই সুস্বাদু এই চপ। এই দোকানের ভেজ, চিকেন সমস্ত চপ‌ই আকারে অনেক বড়। দেখতে একেবারে বোমার মত লাগে। তাই অনেকে এটাকে বোমা চপ‌ও বলেন।”

প্রায় কুড়ি বছর থেকে মালদা শহরের পল্লীশ্রী মাঠ এলাকায় চপ ঘুগনির দোকান করে আসছেন বিধান বারুই। এই চপ ঘুগনি বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল। ঘুগনি, ভেজ চপ, ডিম চপ, চিকেন চপ একাধিক মসলা যাবতীয় খাবার বিক্রি করছেন তিনি। তবে তার বোমা চপ নজর কেড়েছে সকলের।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img