Newsbazar24:
হৈ হৈ করে শুরু হয়ে গেছে সারা বাংলা জুড়ে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। সেই কাজ শুরু হয়ে গেলো পূর্ব মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে রাজ্যবাসীর হাতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ আসে। সেই অনুযায়ী, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারে এই প্রসাদ পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জামালপুরে শুক্রবার শুরু হয় মহাপ্রসাদ প্যাকেটিং ও বিতরণের কাজ। জামালপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকার সেলিমাবাদ সমবায়, হালারা দুর্গাতলা, পুলমাথা সংলগ্ন অঞ্চল, কিশলয় ও বেত্রাগর এলাকায় মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুন্দ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও পঞ্চায়েত সদস্যরা। বিডিও জানান, আজ প্রায় ৪০৭০ জনের হাতে মহাপ্রসাদ তুলে দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ব্লকের প্রায় ৬৩ হাজার পরিবার এই প্রসাদ পাবেন। মেহেমুদ খাঁন একে মুখ্যমন্ত্রীর এক অনন্য উদ্যোগ বলে উল্লেখ করেন।





