আজ দিল্লিতে তৃণমূল যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে

Newsbazar24:

ভোটার তালিকা সংশধন নিয়ে বহুদিন ধরেই সরব তৃণমূল। বার বার করে তারা ভোটের তালিকার অসংতি সামনে এনে নির্বাচন কমিশনকে আক্রমন করেছে। আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগেই দিল্লির মাটিতে জোর কায়েম রাখতে মরিয়া ঘাসফুল শিবির। সূত্রের খবর, এদিন বিহারের ভোটার তালিকা নিয়ে কমিশনে দ্বারস্থ হতে চলেছে তারা। সকাল ১১টার সময় কমিশনে যাবে তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এই বিশেষ দলকে কে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রসঙ্গে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবারের মতো হয়তো একেবারে প্রথমসারিতেই হাঁটতে দেখা যাবে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। পাশাপাশি জানা গিয়েছে, এদিনের কমিশন ‘অভিযানে’ দিল্লির প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবেন বাংলার মন্ত্রীরাও।

তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন সাফ জানিয়েছিলেন, ‘বিহার ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সবাই সরব হবে। অধিবেশন পর্যন্ত কেউ অপেক্ষা করব না।’ সেই হুঁশিয়ারির পরেই আপাতত ভাবে ‘একাই’ কমিশনের পথে ঘাসফুল শিবির। পাশে ‘ইন্ডিয়া’র অন্য শরিকদের দেখা যায় কি না সেটার উত্তর দেবে সময়। উল্লেখ্য, সোমে বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম নির্দেশিকার পর সোমবার জারি করা নতুন বিজ্ঞপ্তিতে এক গুচ্ছ বদল এনেছে তারা।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img