Newsbazar24:
মালদার বৈষ্ণবনগরে প্রচুর বোমা উদ্ধার। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহী সিসা এলাকায় কৌটা বোমা উদ্ধার। এলাকার একটি মাঠে প্লাস্টিকের বস্তার মধ্যে বোমার হদিশ। প্লাস্টিকের বস্তার মধ্যে মিলল ১৭টি কৌটা বোমা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় সিআইডির বোম স্কোয়াড এবং দমকল। উদ্ধার হওয়া বোমাগুলি কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নিষ্ক্রিয় করা হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কোথা থেকে বোমাগুলি এল, কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।





