‘মানুষের জন্য মানুষ’ এই শ্লোগানকে সামনে রেখা এগিয়ে চলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

Newsbazar24:

‘মানুষের জন্য মানুষ’ এই শ্লোগানকে সামনে রেখা এগিয়ে চলেছে দঃ ২৪ পরগনার যাদবপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংস্থা আজ আশ্রয় হয়ে উঠেছে সহায় সম্বলহীন বহু মানুষের। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ কলকাতার আশেপাশে যারা খোলা আকাশের নীচে রাত কাটাতেন, আজ তাদের মাথার উপর ছাদ তুলে দিয়েছে এই সংস্থা। প্রায় ২৪০ জন গৃহহীন মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। শুধু আশ্রয় নয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া থেকে শুরু করে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কাজও করে চলেছে এই সংস্থা। নিয়মিত রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

সম্প্রতি আয়োজিত চক্ষু শিবিরে প্রায় একশো জনের চোখের পরীক্ষা হয়েছে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়েছে চশমা। এমনকি অপারেশনের ব্যবস্থাও করেছে সংস্থা। শিশুদের শিক্ষার আলোয় ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। স্কুলছুট শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা, বই-খাতা-পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান সবই করা হয় ভালোবাসা দিয়ে। দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও কালীঘাট , বালি, উত্তরপাড়া, চুচুড়া ও টিটাগড়ে খুলেছে সেল্টার হোম। যাদবপুরের এই সংগঠনের মহৎ উদ্যোগ আজ সমাজের কাছে এক অনুপ্রেরণা। মানব সেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছে এই সংগঠন।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img