দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে বারুইপুরের মানুষদের

Newsbazar24:

চরম গরমে তীব্র জল সংকটে ভুগছেন বারুইপুরের মানুষেরা। পাইপলাইনে জল আসে না। জলস্তর নেমে যাওয়ায় নলকূপেও জল পাওয়া যাচ্ছে না। ফলে খাওয়ার জন্য তো বটেই, দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে। এমনই পরিস্থিতি বারুইপুরের একাধিক পঞ্চায়েত এলাকায়। বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের বহু এলাকাতেই জল কেনা ছাড়া উপায় নেই স্থানীয় বাসিন্দাদের। উত্তরায়ণ, সুমন বেকারি লেন এলাকার বাসিন্দারা জানান, গরম বাড়তেই জলসঙ্কট তীব্র হয়েছে। মল্লিকপুর স্টেশন সংলগ্ন এইসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগে। কিন্তু অভিযোগ, বর্তমানে অনেক জায়গাতেই জল আসে না। কোথাও কোথাও খুব কম জল মেলে। তাতে প্রয়োজন মেটে না।

দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য অনেক বাড়িতেই নলকূপ রয়েছে। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় ১০০-২০০ ফুটের সেই নলকূপ থেকেও জল উঠছে না। পুরসভা ঘেঁষা এই সব এলাকায় গত কয়েকবছরে জনবসতি বেড়ে গিয়েছে কয়েকগুণ। জার জেরে জলসঙ্কট আরও বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দারা জানান, এলাকায় পঞ্চায়েতের বসানো গভীর নলকূপ রয়েছে। কিন্তু একটা নলকূপের উপর আশেপাশের কয়েকশো পরিবার নির্ভরশীল। ফলে জল নিতে মারমারি-ধাক্কাধাক্কি বেধে যায় প্রায়ই। জলের জন্য প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। সুমন বেকারি লেনের বাসিন্দা আনন্দকুমার সাহা বলেন, “জলের সমস্যায় আমরা জেরবার। এই এলাকায় হু হু করে লোক বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে জলের সমস্যা। পানীয় বা নিত্য ব্যবহারের জন্য কার্যত কোনও জলের ব্যবস্থাই নেই। সবটাই কেনা জলের উপর নির্ভরশীল।”

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img