গুজরাটের হীরে ব্যবসায়ী মেহুল চোকসি অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন

Newsbazar24:

ভারতের প্রতারনার ইতিহাসে ইতিমধ্যে নাম তুলে খবরের শিরোনামে এসেছেন গুজরাটের এই হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন তিনি। ভারত সরকারের তরফে পলাতক অপরাধী হিসেবে ঘোষিত চোকসিকে দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। বেলজিয়াম সরকারকে এনিয়ে আবেদনও জানানো হয় ভারতের তরফে। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে মেহুল চোকসিকে গ্রেফতার করল পুলিশ। চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আদালত।

তাঁকে দেশে ফেরাতে সরকারকে আবেদন জানিয়েছিল সিবিআই ও ইডি। চোকসির গ্রেফতারি প্রসঙ্গে বেলজিয়াম সরকারের পররাষ্ট্র বিষয়ক দফতরের মুখপাত্র তথা সোশ্যাল মিডিয়া সার্ভিসের প্রধান ডেভিড জর্ডনস জানান, চোকসির গ্রেফতারি ও তাঁর অপরাধ সংক্রান্ত মামলা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকার গোটা অপরাধ সম্পর্কে অবগত রয়েছে। সূত্রের খবর, গত শুক্রবার ১১ এপ্রিল মেহুল চোকসিকে গ্রেফতার করে বেলজিয়ামের পুলিশ। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে স্ত্রী প্রীতি চোকসির সঙ্গে থাকছিলেন মেহুল চোকসি। সেখানের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করেছেন মেহুল চোকসি। তাঁর স্ত্রী বেলজিয়ামেরই নাগরিক। রেসিডেন্সি কার্ডও সেখানে পেয়েছেন তারা। এর আগে কখনও অ্যান্টিগুয়া, কখনও বারবুডায় মেহুল চোকসি গা ঢাকা দিয়েছিল বলে খবর উঠে আসে। এবার তাকে ভারতে ফিরতেই হচ্ছে।

সপ্তাহের সেরা

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...

ছাত্রীদের জন্য এই বছরেই বড় উপহার! ৭০ হাজার জনকে ফ্রি স্কুটি দেবে যোগী সরকার

কোন ছাত্রীদের দেওয়া হবে ফ্রি স্কুটি? নিউজ বাজার২৪ ডেস্ক :...

২০২৭ বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক বিরাট! বোর্ডকে সরাসরি বার্তা দিয়ে চাপ বাড়ালেন কোহলি

২০২৭ বিশ্বকাপ নিয়ে কী বললেন বিরাট কোহলি? নিউজ বাজার২৪ ডেস্ক ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img