‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ এর ১০টি ওষুধ বাতিল করলো স্বাস্থ্যদপ্তর

Newsbazar24 :

অবশেষে টনক নড়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের। মালদার মর্মান্তিক কাণ্ডের পরেও SSKM সহ বহু হসপিটালে দেখা গেছে সেই কম্পানির স্যালাইন। সংবাদ মাধ্যমের বিপুল প্রচরের সুবাদে কিছুটা সন্ত্রস্ত হয়েই পদক্ষেপ নিলো স্বাস্থ্যদপ্তর। শনিবার বিকেলে লিখিত নোটিশ জারি করে বাতিল করলো ১০টি ওষুধ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’, যে সংস্থার স্যালাইনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের সংস্থার সেই স্যালাইন সহ মোট ১০টি প্রোডাক্টে নিষেধাজ্ঞা দিল স্বাস্থ্য ভবন। সেই ওষুধগুলো হলো –

* রিঙ্গার ল্যাকটেট

* রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন

* ডেক্সটরোজ ইঞ্জেকশন

* ম্যানিটোল ইনফিউশন

* প্যারাসিটামল ইনফিউশন

* অফলক্সাসিন

* ১/২ ডিএনএস

* সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন

* পেডিয়াট্রিক মেনটেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন

মেদিনীপুর মেডিক্যাল কলেজে শুক্রবার এক প্রসূতির মৃত্যু হয়। রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্যালাইনে সমস্যা থাকাতেই এই মৃত্যু। ওই একই স্যালাইন নিয়ে ওই মেডিক্যাল কলেজেই আরও চার প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই ঘটনার পর স্বাস্থ্য ভবন সংশ্লিষ্ট সংস্থার প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করে। শনিবার সকালে দেখা যায়, সেই নির্দেশকে তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে স্যালাইন। এরপরই দেওয়া হল লিখিত নির্দেশিকা। আপাতত সব হাসপাতালগুলিতে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। তা মেনে ওয়ার্ডগুলি থেকে সরানো হচ্ছে ওষুধ, স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর ওষুধগুলি এক জায়গায় জড় করে সরানোর কাজ হচ্ছে।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img