Saturday, February 14, 2026
27 C
Kolkata

পূর্ব বর্ধমানের মেমারি থানার পারিজাতনগরে উদ্ধার একচল্লিশটি সাপ

Newsbazar24:

একসঙ্গে এতগুলো সাপ দেখে সকলেই চমকে ওঠেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়। স্থানীয় যুবক সজীব মল্লিক। সাহস করে সাপগুলিকে উদ্ধার করে। সেগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষার পর সেগুলি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ওই যুবক সজীব উদ্ধার করা সাপগুলিকে কৌটোয় ভরে মেমারির নদীপুরের বন দপ্তরের অফিসে নিয়ে যান। তিনি জানান, তাঁর সাপ ধরার অভ্যাস আছে। বাজার থেকে বাড়ি যাবার সময় উদয়পল্লী পশ্চিমপাড়ায় হৈচৈ শুনে দাঁড়িয়ে পড়েন। তারপর স্থানীয়দের সহায়তায় সাপগুলিকে বন দফতরের অফিসে পৌঁছে দেন তিনি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি সাপ ছাড়া বাকিগুলি বাচ্চা। এগুলি ঘরচিতি নামেই পরিচিত।

এতো সাপ একসঙ্গে দেখে এলাকায় ভিড় জমে যায়। ইতিমধ্যে খবর দেওয়া হয় বনদপ্তরে। এলাকায় প্রচুর সাপ দেখা গিয়েছে জানাজানি হতেই জোর শোরগোল শুরু হয়ে যায়। কী করা উচিত ভেবে উঠতে পারছিলেন না কেউই। সেই সময় ওই এলাকা দিয়ে কাজে যাচ্ছিলেন সজীব মল্লিক। তিনি সবাইকে আশ্বস্ত করে সাপগুলিকে ধরার কাজ শুরু করেন। মাটি খুঁড়ে একটি একটি করে সাপ বের করেন এবং সেগুলিকে কৌটো বন্দি করেন। সব সাপ উদ্ধার হলে হাঁফ ছেড়ে বাঁচেন এলাকার বাসিন্দারা। এরপর সাপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতরের এক আধিকারিক বলেন, “এখন বাসিন্দারা অনেক বেশি সচেতন। এখন আর সাপ দেখলেই তা মেরে ফেলার প্রবণতা তেমন দেখা যায় না। এই সচেতনতা খুব ভালো। বাস্তুতন্ত্রে তার ইতিবাচক প্রভাব রয়েছে। আমরা সেকথা বাসিন্দাদের বোঝাচ্ছি। বেশিরভাগ সাপই বিষধর নয়। তাছাড়া নিরুপায় না হলে তারা ছোবল মারে না। তবে জমির আলে সাপ থাকতে পারে। সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন অনেকেই দক্ষতার সঙ্গে সাপ উদ্ধারের কাজ করছে। এক্ষেত্রেও এক যুবক এগিয়ে এসে সাপগুলি উদ্ধার করেছে”।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img