পানাগড়ে তৈরী হচ্ছে সার কারখানা 

Newsbazar24:

 

বাংলার কৃষকদের স্যারের জন্য নির্ভর করতে হতো অন্য রাজ্য থেকে আসা স্যারের উপর। কিন্তু মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার মিটিংয়ে ঠিক হয় কৃষিতে রাজ্যকে আরও স্বনির্ভর হতে হবে। সেই কারণেই পশ্চিম বর্ধমানের পানাগড়ে হবে সার কারখানা। পানাগড় শিল্প পার্কে তৈরি হবে ওই সার কারখানা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা ওই সার কারখানা গড়বে, মন্ত্রিসভার বৈঠক শেষে সেকথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একইসঙ্গে গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের আরও চার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। আগের জমানায় এ রাজ্যে যেসব সারের কারখানা ছিল, সেইসব কারখানা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সার বাইরে থেকে আনতে হয়। এরপরই তিনি জানান, পানাগড় শিল্প পার্কে সার কারখানা তৈরি হবে।

 

এর ফলে রাজ্য যে কৃষিতে আরও স্বনির্ভর হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি জানান, মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কারখানা তৈরি করছে। খুব শীঘ্রই এই জমি হস্তান্তর করা হবে। মন্ত্রিসভার বৈঠকে ওই কোম্পানিকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর ফলে সারের জন্য কৃষকদের বাইরের রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বলে বলে মন্তব্য করেন চন্দ্রিমা। কারখানা গড়ার কাজ দ্রুত শুরু করার জন্য মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অনুরোধ জানান তিনি। রাজ্যের বিভিন্ন শহরে বিগ বাজারের মতো শপিং কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেখানে স্বনির্ভর গ্রুপের জন্য দুটি তলা বরাদ্দ রাখতে হবে। এই ধরনের চারটি শপিং কমপ্লেক্স আগেই ছাড়পত্র পেয়েছে। জলপাইগুড়ি জেলায় ২টি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটি করে শপিং কলপ্লেক্স তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছিল।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img