হিঙ্গলগঞ্জে একই স্কুলে ৫ জন শিক্ষকের চাকরি গেলো – স্কুল চলবে কি করে?

Newsbazar24:

সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে একদিনে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। এর ফলে বাংলার মাটি ভিজেছে চোখের জলে। আর অন্যদিকে স্কুলগুলো শিক্ষক শূন্য। স্কুল চলবে কি করে? প্রশ্ন সকলের। সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকা হিসাবে পরিচিত হিঙ্গলগঞ্জ ব্লক। তফসিলি অধ্যুষিত এলাকায় অন্যতম স্কুল হিসাবে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন অপরদিকে হিঙ্গলগঞ্জ হাইস্কুল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক রায়ে সেই স্কুলেই যেন একেবারে স্তব্ধতা। হিঙ্গলগঞ্জ হাই স্কুলে ১৫ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে এক ঝটকায় পাঁচ জনই চাকরি খুইয়েছেন। যে কারণে সাজানো গোছানো স্কুলে দিনভর ছিল ছন্নছাড়া ভাব। স্কুলে পাঁচ জন শিক্ষকের চাকরি হারানোর ঘটনায় রীতিমতো মাথায় বজ্রপাত পড়ার মতো অবস্থা প্রধান শিক্ষকের।

সুন্দরবন এলাকার মধ্যে এই স্কুলের চাকরিহারা শিক্ষকদের মধ্যে অধিকাংশই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনেও অঙ্ক, কম্পিউটার-সহ বিজ্ঞান বিভাগের একামাত্র শিক্ষকদের চাকরি হারার ঘটনা ঘটেছে। একটা সময় স্কুলের পক্ষ থেকেই এলাকার মানুষকে আশ্বস্ত করা হয় শুধুমাত্র বিজ্ঞান পড়ার জন্য হিঙ্গলগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা ছেড়ে দূরের স্কুলে গিয়ে পড়াশোনা করার দরকার নেই। শিক্ষকদের সেই ডাকে সাড়া দিয়ে অনেক অভিভাবক ভরসা রাখতে শুরু করেছিলেন। সেই কারণেই তিন বছরেই বিজ্ঞান শাখায় পড়া পড়ুয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। এখনো সকলেই পড়েছেন বিপদে। অনেকে আশা করছেন আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হয়তো এর সমাধানের কোনো পথ দেখাবেন!

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img