হয় চাকরি ফিরিয়ে দিন, না হর স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন 

Newsbazar24:

একটা রাজ্যের প্রতিষ্ঠানিক দুর্নীতির ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। আমাদের লজ্জা যে আমরা সেই রাজ্যের বাসিন্দা – এমন দাবি নিয়েই শনিবার বিকেলে হাজার মানুষের মিছিল হলো বাঁকুড়ায়। সুপ্রিম কোর্টে বহাল রয়েছে কলকাতা হাইকোর্টের রায়। দুর্নীতির দায়ে বাতিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি। তা নিয়েই হাহাকার নাগরিক মহলে, তপ্ত রাজনীতির আঙিনা। দোষ কার, কে যোগ্য, কে অযোগ্য, তা নিয়েও চাপানউতোরের অন্ত নেই। বাঁকুড়া জেলায় সব মিলিয়ে বাতিল হওয়া চাকরির সংখ্যা এক হাজারের উপর। চাকরিহারারা তো বটেই, সুপ্রিম রায়ের পর থেকে চরম হতাশায় পরিবারের সদস্যরা। আক্ষেপের সঙ্গেই অনেকে বলছেন, চাকরি চুরির অপবাদে অনেকেই পাড়ায়, গ্রামে, শহরে পরিচিতদের কাছে মুখ দেখাতে পারছেন না। এই পরিস্থিতিতে যোগ্য ও অযোগ্যদের বাছাই করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়া জেলায় চাকরী হারা শিক্ষক শিক্ষিকা ও তাঁদের পরিবারের একাংশ।

তাঁদের দাবি যোগ্য হিসাবে চাকরি পেয়েও এখন শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলাতির কারনে তাঁদের চাকরিহারা হতে হয়েছে। তাঁদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও সদ্য চাকরি হারানো সকলেই চুরি করে চাকরি পেয়েছেন এমন অপবাদ শুনতে হচ্ছে। চূড়ান্ত আর্থিক সঙ্কটের মুখোমুখি অনেকেই। এই পরিস্থিতিতে যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হোক নতুবা তাঁদের সকলকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক, এই দাবি তুলেই চলল মিছিল। এদিকে সঙ্গে সরকারের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সাফ কথা, তাঁদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবার বন্ধ হোক।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img