Newsbazar24:
বিকল্প চষের সন্ধানে ছিলেন পুরুলিয়ার চাষীরা। তাদের মূল চাষ ছিল -‘ধান’। কিন্তু এক ফসলি। বাকি সময় জলের অভাবে জমি পড়ে থাকতো। কিন্তু বর্তমানে সেই গতে বাঁধার ছক ভেঙে বিকল্প চাষের চেষ্টা করছেন অনেকে। আর এই বিকল্প চাষের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে ভুট্টা চাষ। এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা।
এই বিষয়ে চাষি সন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভাল হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়। এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতো বীজ এনে তিনি চাষ করেছেন। এই বিষয়ে আরও এক চাষী মৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি। রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে।



