Newsbazar24:
লালবাগ শহরে হাজারদুয়ারি ও একাধিক পর্যটনীয় স্থান চাক্ষুষ করতে মানুষের সমাগম। বেশিরভাগ রাস্তায় দীর্ঘক্ষণ যানজট।
ঈদের দুদিন পরেও মানুষের ঢল নামলো হাজারদুয়ারিতে। বুধবার সকাল থেকেই চার চাকার গাড়ি, ট্রেন বাসে করে মানুষ ভিড় জমায় হাজারদুয়ারি, মতিঝিল সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে। এরমধ্যে মানুষের ঢল ছিল হাজারদুয়ারি এবং মতিঝিলে সবচেয়ে বেশি। বেশ কিছুক্ষণ ধরে হাজার দুয়ারী রাস্তায় যান জটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছিল। এই যান জট ছাড়াতে প্রশাসনকে প্রচন্ড বেগ পেতে হয়। স্থানীয় ব্যবসাদারদের বক্তব্য এইরকম ভিড় অতীতে ঈদের তারা কোনদিন দেখেননি। ব্যবসা দার থেকে টোটো চালক, টাঙ্গাচালক সবাই তারা খুশি। ঈদের দু দিন পরেও ঐতিহাসিক মুশিদাবাদ শহরে মানুষের এই ভিড়ে ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলেছে বলে জানা যায়।



