নেপালের জনরোষ বন্ধ করতে বদ্ধ পরিকর ওলি সরকার 

Newsbazar24:

নেপালে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরাতে চাইছে দেশীয় বিপ্লবীরা। তারা আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে পথে নেমে বিক্ষোভ মিছিল করছে। আগেই প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে গ্রেপ্তারির দাবি তুলেছিল শাসক জোটের নেতারা। এবার রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (আরপিপি) শীর্ষনেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে প্রশাসন। জনতাকে ক্ষেপিয়ে তোলার দায়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, দুই শীর্ষনেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে, এমনকী যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁদের। প্রভাবশালী দুই নেতা সামশের রানা এবং রবীন্দ্র মিশ্রকে দেশ না-ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ উত্তাল হয় নেপাল। যার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার দাবি করে, প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ-ই ষড়যন্ত্র করে ক্ষেপিয়ে তুলছেন সমর্থকদের।

এরপর রাজার নিরাপত্তায় কাটছাঁট করে গণতান্ত্রিক সরকার। শুক্রবারের বিক্ষোভের আগে ২৫ জন রক্ষী নিযুক্ত ছিলেন। তা কমিয়ে ১৬ জন করে দেওয়া হয়েছে। সেই সময় জ্ঞানেন্দ্রকে গ্রেপ্তারির দাবি তুলেছি শাসক জোট। শেষ পর্যন্ত প্রাক্তন রাজাকে গ্রেপ্তার না করা হলেও আরপিপি-র সহ-সভাপতি রবীন্দ্র এবং সাধারণ সম্পাদক রানা-সহ শতাধিক অভিযুক্তকে হিংসা ছড়ানোর অভিযোগে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতে রানা আবেদন করেন, তিনি যেহেতু ক্যানসার আক্রান্ত, তাই চিকিৎসার প্রয়োজনে তাঁর ভারতে যাওয়া জরুরি। যদিও আপাতত তাঁকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। সমস্ত বিষয়ের উপর ওলি সরকার কঠোর নজর রেখেছে।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img