Newsbazar24 :
সরকারি হসপিটালে কর্মরত চিকিৎসকেরা প্রাইভেট প্রাকটিস কি করতে পারবেন? এই নিয়ে চর্চা সমানে চলেছে। আর জি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন বহু চিকিৎসক। আর তাদের প্রাইভেট প্রাকটিস নিয়ে রীতিমত চিৎকার করেছিলেন কুনাল ঘোষ সহ তৃণমূলের এক শ্রেণীর নেতা। এবার স্বাস্থ্য দপ্তর সেই প্রাইভেট প্রাকটিস নিয়ে বিজ্ঞাপ্তি জারি করে কিছু শর্ত আরোপ করলেন।
১) এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য অর্থাৎ হাসপাতালের বাইরে চেম্বারে রোগী দেখার জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়া বাধ্যতামূলক।
২) নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স বা এনপিএ গ্রহণ করলে মিলবে না ওই এনওসি। অর্থাৎ যাঁরা এনপিএ নেবেন, তাঁরা হাসপাতালের বাইরে রোগী দেখতে পারবেন না।
৩) স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছে থেকে অনুমতি নিতে হবে। তারপরই মিলবে প্রাইভেট প্র্যাক্টিসে ছাড়পত্র।
৪) কর্মস্থলের ২০ কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।
৫) সরকারি জায়গা বা কোয়ার্টারেও প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে।
৬) সিনিয়র চিকিৎসকদের দুপুর ২ টো পর্যন্ত ওপিডি’তে থাকতেই হবে।
৭) সকাল ৯টা থেকে বিকেল চারটের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না।



