Newsbazar24:
১২ দফা দাবিতে ৭ ই এপ্রিল গণ ডেপুটেশন কর্মসূচি।
অভয়ারণ্য লাগোয়া এলাকার রিসোর্ট বন্ধ করা সহ নদী থেকে বালি পাথর উত্তোলনের বিরোধিতা এবং উত্তরবঙ্গে এইমস স্থাপন সহ একাধিক দাবীতে ৭ ই এপ্রিল গন ডেপুটেশনের ডাক দিলো কামতাপুর ছাত্র যুব সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠণের কেন্দ্রিয় সভাপতি অপু বর্মন ।
এদিনের সাংবাদিক সম্মেলনে ৭ ই এপ্রিলের জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার মারফত রাজ্যে এবং কেন্দ্রিয় সরকারের উদ্দেশ্যে গণ ডেপুটেশন কর্মসূচি প্রসঙ্গে বলেন,
প্রথমত আমরা পূর্বের কামতাপূর রাজ্যের পুনর্গঠনের দাবি করছি। এরই সঙ্গে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে দেড় কোটি কামতাপুরী মানুষের বসবাস থাকলেও,এখন পর্যন্ত মাত্র দুটি স্কুল রাজ্যে সরকার প্রদান করেছে।স্কুলের সংখ্যা বৃদ্ধি যেমন করতে হবে,এরই সঙ্গে বিভিন্ন অভয়ারণ্যের আশপাশে যে ভাবে রিসোর্ট গড়ে উঠে পরিবেশ ধ্বংস করছে সেই রিসোর্ট অবিলম্বে বন্ধ করতে হবে।
এরই সঙ্গে নদী গুলো থেকে অবৈধ ভাবে বালি পাথর উত্তোলনের বিরোধিতা করছি আমরা।
সাস্থ্য সম্পর্কিত দাবীর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জন্য একটি এইমস স্থাপন।





