Newsbazar24:
সাপ নিয়ে নানা ভুল ধারণা মানুষের আছে। অনেকের ধারণা যে সাপ কামড়েছে, সেই সাপকে সঙ্গে নিয়ে আসলে চিকিৎসকেরা সাপ দেখে সঠিক চিকিৎসা করতে পারবে। এই ভুল ধারণা মাথায় ছিল বাসন্তির মৎস্যজীবী ইয়াসিন লস্করের। তিনি বাসন্তির ছ’নম্বর সোনাখালি গ্রামের বাসিন্দা। তাঁরই জালে আটকে যায় সাপটি। ছাড়াতে গেলে এক হাতে সপটি কামড়ে দেয়। তিনি তখন সোজা তাঁকে ধরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন। এর জেরেই চাঞ্চল্য ছড়ায়। অবশেষে চিকিৎসকের পরামর্শে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্পরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, “শীতের শেষ বসন্তের শুরু। এখনও সেইভাবে গরম শুরু হয়নি। প্রতিদিন প্রতিনিয়ত সাপে কাটা রোগী আসছে। সকলের ধারণা যে সাপে কেটেছে সেই সাপকে নিয়ে আসতে হবে বা মরা সাপকে নিয়ে আসতে হবে এত ডাক্তারবাবুর রোগ নির্নয়ে সুবিধা হয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। হাসপাতালে আসুন। চিকিৎসককে দেখান। দেখবেন একশো ভাগ থেকে একশো ভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।” আসল কথা হলো তাকে কত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারলে প্রায় সবাইকেই বাঁচানোর সম্ভব।





