রবিবার রাতেই চিকিৎসার জন্য জিনাতকে আনা হলো আলিপুর চিড়িয়াখানায়

Newsbazar24 :

৯ দিন ধরে অনেক ঝঞ্ঝাট করে দুই রাজ্য ও তিন জেলা পরিক্রম করে অবশেষে বন দপ্তরের জালে ধরা পড়েছে ওড়িশার বাঘিনী জিনাত। ওড়িশার সিমলিপাল থেকে যে ভ্রমণ শুরু করেছিল জিনাত, তা ঝাড়খণ্ড, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় শেষ হল। রবিবার বিকেলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনি। রাতেই তাঁকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোঁসাইডিহিতে ঢুকেছিল বাঘিনি। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতর। এলাকা ঘিরে জ্বালানো হয়েছিল আগুন। কিন্তু তাতেও ধরা দেয়নি সে। এমন সহ্যশক্তি সম্পন্ন বাঘ খুব একটা দেখা যায় না। তবে শেষ পর্যন্ত ঘুমিয়েছে জিনাত।

রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে। এরপরই ক্ষেতে লুটিয়ে পড়ে জিনাত।রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা শুরু করা হয়। ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিগত ৯ দিন ধরে দীর্ঘ পথ ঘুরে, মানুষের তাড়া খেয়ে ক্লান্ত বাঘিনি। এই কয়েকদিনে ঠিকমতো খাবার পায়নি সে। তাই এখন দরকার সঠিক খাবার এবং বিশ্রাম। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আলাদা এনক্লোজারে রেখে চিকিৎসা চলছে তাঁর। এখন তাকে সুস্থ করে নিজের পরিচিত জঙ্গলে ফিরিয়ে দেওয়া বন দপ্তরের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img