Newsbazar24:
চমকে দেওয়ার মতো ঘটনা। প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জীর বাড়িতে তাদের পরিচারক খুন হলো নৃশংসভাবে খুন হলো। কীভাবে কেন খুন তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পরেই বাড়ির এক ড্রাইভারকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম বরুণ ঘোষ বলে জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ খাওয়া নিয়ে সংঘাত। আর তার জেরেই এই ঘটনা। যদিও ঘটনার সূত্রে পৌঁছতে দফায় দফায় ধৃত বরুণকে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের ধারণা কোনো ব্যক্তিগত রেশরেশির কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ পরিবারের সকলকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।
ঘটনাস্থলে যাচ্ছেন ফরেন্সিক এক্সপার্টরা। বলে রাখা প্রয়োজন, সল্টলেকের জিডি ব্লক প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। অন্যতম অভিজাত এলাকা হিসাবেই পরিচিত। ওই বাড়িতে প্রাক্তন ফুটবলারের মেয়েরা থাকতেন বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতে সেখান থেকেই বাড়ির পরিচারকের একেবারে রক্তাতব দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রে দাবি, হোলি উপলক্ষে বাড়িতেই ড্রাইভার এবং গাড়ির চালক মদ্যপানের আসর বসেছিল। সেখানেই কোনও অশান্তি হয় দুজনের মধ্যে। এরপরেই পরিচারকে নৃশংস ভাবে অভিযুক্ত বরুণ খুন করে বলে অভিযোগ। রান্নাঘর থেকে ছুরি এনে এলোপাথাড়ি কোপ বসানো হয় বলেও দাবি। ইতিমধ্যে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।



