ম্যানগ্রোভ রক্ষায় দোলে বার্তা দিলো স্কুল পড়ুয়ারা

Newsbazar24:

দঃ ২৪ পরগনার অন্যতম দ্বীপভূমি মৌসুনি দ্বীপ – যা পর্যটনদের খুবই প্ৰিয়। কিন্তু প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝার কেবল মাঝে মাঝেই পড়তে হয় এই দ্বীপভূমিকে। প্রতিবারই তাকে রক্ষা করে সেই ম্যানগ্রোভ আরণ্য। তাই সেই ম্যানগ্রোভ রক্ষার বার্তা নিয়ে দোলে মিছিলে পা মেলালো স্কুল পড়ুয়ারা। মৌসুনিতে রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠল ম্যানগ্রোভ উদ্ভিদ‌‌। দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। দোল উৎসবের অভিনব আয়োজন সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ভাঙন কবলিত এই দ্বীপ মাঝেমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে। তখন ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ। আর সেজন্য খুশির দিনে সেই ম্যানগ্রোভকেও রাঙিয়ে দিতে পথে নামে মৌসুনি কোঅপারেটিভ হাইস্কুলের পড়ুয়ারা। শুধুমাত্র গাছের গায়ে রঙ দেওয়া নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে ম্যানগ্রোভ রক্ষার শপথ নেয় তারা।

এর আগেও ভাইফোঁটা, রাখিবন্ধন সহ ম্যানগ্রোভ গাছের সঙ্গে একাধিক সামাজিক অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল তাদের। স্কুলের ছাত্র-ছাত্রীরা ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে ছোট পদযাত্রাও করে। স্কুল পড়ুয়াদের নিজস্ব চিন্তা ভাবনার এই অভিনব অনুষ্ঠান দেখতে এদিন নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করে ছিলেন। নদীর চরে ম্যানগ্রোভের প্রাচীর গড়া এবং রক্ষা করতে ছাত্র-ছাত্রীদের এই প্রয়াস অনুষ্ঠানকে একটি অন্যমাত্রা দিয়েছে। ম্যানগ্রোভ রক্ষার অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের। এভাবেই স্কুল জীবন থেকে যদি তাদের পরিবেশ সচেতন করে তোলা যায়, তাহলে উপকার সবে সমস্ত মানব সমাজের।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img