ঘোলায় কল্যানী এক্সপ্রেসের ধারে ট্রলি ব্যাগের ভেতরে মৃতদেহ উদ্ধার

Newsbazar24:

ঘোলায় কল্যানী এক্সপ্রেসের ধারে ট্রলি ব্যাগের ভেতরে মৃতদেহ উদ্ধার,ঘটনায় গ্রেফতার এক,পলাতক এক,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাব গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগে ভর্তি এক যুবকের মৃতদেহ উদ্ধার হল।পুলিশ সূত্র থেকে জানা গেছে,দমদম নাগেরবাজার থেকে দুজন ব্যক্তি ক্যাব গাড়ি ভাড়া করে।নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেস এর ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই দুই ব্যক্তি।ক্যাব চালকের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করে, এখানে কেন দাঁড়ালেন।তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই ব্যক্তি।সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান থেকে যাচ্ছিল।সেই ঝামেলা দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে।গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়।অন্য ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে।তারপর জেরা করাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।গাড়ি খুলে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ডিকিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পায় পুলিশ।ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার ভেতরে একটি বস্তা সেলোটেপ লাগানো।তারপর সেটি খুলতেই দেখা যায় তার ভেতরে এক ব্যক্তির মৃতদেহ রাখা রয়েছে।মৃতদেহের মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানা ও নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী আসে।মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ।আর এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img