ভর সন্ধ্যায় বেলঘরিয়ায় চললো গুলি – আহত দুই

Newsbazar24 :

এই মুহূর্তে গুলি, বন্দুক, বোমার রাজত্ব চলেছে বাংলায়। প্রতিদিন কোথাও না কোথাও গুলি, বোমা চলেছে। হতাহত হচ্ছে অনেকেই। প্রশ্ন উঠেছে দুষ্কৃতীদের হাতে এতো অস্ত্র আসছে কোথা থেকে? শনিবার রাতের ঘটনা বেলঘরিয়ায়। জানা গিয়েছে, বেলঘরিয়া ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক বাইরে করে এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন তিনি পালাতে গেলে দুষ্কৃতীদের গুলি পাশের এক যুবকের গায়ে লাগে। গুলিবিদ্ধ হন বিকাশও। গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। পরে বিকাশ সিংকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।

উদ্বিগ্ন এলাকাবাসী। চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার বলেন, “আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানে চা খাচ্ছিলাম। আচমকা তিনজন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেইসময়ই আমার স্বামীর গায়েও গুলি লাগে। তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img