Newsbazar24:
রথের দিন থেকেই এখন শুরু হয়ে যায় উৎসবের মরসুম। বেশ কয়েক মাস ধরেই চলে এর প্রস্তুতি। দুর্গাপুজো এবার সেপ্টেম্বরের শেষেই। তাই ইতিমধ্য়েই বিভিন্ন বড় বড় পুজোগুলোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে আগরপাড়ার আদর্শনগর অধিবসীবৃন্দ। আগরপাড়া আদর্শনগরের দুর্গাপূজা এবার ৭১ এ পা রাখল। এবারের পূজোয় মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকছেন পার্থ মাইতি। তিনি নুতন এক বার্তা নিয়ে আসতে চাইছেন পূজোর মণ্ডপের মধ্যে দিয়ে।
পরিবেশ দূষণ যেভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। স্বাস্থ্যের ক্ষতি করছে প্রতিনিয়ত। তাই দূষণমুক্ত পরিবেশের বার্তাই এবার দেওয়ার ভাবনা অধিবাসীবৃন্দ দুর্গাপূজায়। ভাবনার নাম প্রাণাঙ্কুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। পানিহাটি পুরসভার পৌর পারিষদ সদস্য শ্রী হিমাংশু দেব ও তীর্থঙ্কর ঘোষ। এদিনের অনুষ্ঠানেই প্রাণাঙ্কুর যে ভাবনা, তার থিম সং উন্মোচিত হয়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে শুরু করে আগত প্রায় সবাইকেই চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়। এই ‘প্রাণাঙ্কুর’ ভাবনা যার মস্তিষ্কপ্রসূত যে পার্থ মাইতি বলছেন, ”ক্রমাগত গাছ কেটে ফেলা হচ্ছে এখন চারিদিকে। পৃথিবীজুড়ে এই সমস্যা। যার জন্য দূষণের মাত্রা বাড়ছে। এছাড়া দাবানল, সুনামির মত বিপর্যয় নেমে আসছে। তাই একটা সামাজিক বার্তা দিতে চেয়েছিলাম।”







