গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ সরাতে তৎপর স্বাস্থ্যদপ্তর

Newsbazar24 :

সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO পরীক্ষা চালিয়ে ৯৩ টা ওষুধকে বাতিল করেছে – যার মধ্যে আছে কিছু বিখ্যাত ওষুধ। এই গুণমান পরীক্ষায় ফেল হওয়া ওষুধের তালিকায় দেখা গিয়েছে, প্যারাসিটামল, রক্তচাপ, বমিভাব কাটানোর মতো একাধিক ওষুধের নাম, যা সাধারণ মানুষ দিন প্রতিদিন ব্যবহার করে থাকেন। এবার সেই ‘ফেল’ করা ওষুধ নিয়ে আসরে রাজ্যের স্বাস্থ্যভবন। সিডিএসসিও-র গুণমান পরীক্ষায় ‘ফেল’ করা ওষুধগুলিকে নিয়ে সর্তকবার্তা জারি করল তারা। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে রাজ্যের প্রতিটি হাসপাতাল থেকে গুণমানে উত্তীর্ণ না হ‌ওয়া ওষুধ সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবন রীতিমতো আসরে নেমে পড়েছে ওই ওষুধ সরকারি হাপাতাল থেকে সারানোর জন্য। সম্প্রতি ভেজাল স্যালাইন কাণ্ডে নাক কাটা গেছে রাজ্যের। একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের হোলসেলার ও খুচরো ওষুধ ব্যবসায়ীদের এই ‘ফেল’ করা ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব। তবে শুধুই নোটিস দিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি তারা। জানা গিয়েছে, বিজ্ঞপ্তি জারির পরেও কোনও খুচরো ব্যবসায়ী বা হাসপাতাল এই ‘ফেল’ করা ওষুধ ব্যবহার করছে কিনা তাও খতিয়ে দেখতে পরিদর্শনে নামবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। যদি কেউ সেই ‘বিক্রি বন্ধের’ নির্দেশিকা অমান্য করেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছে স্বাস্থ্যভবন।

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img