ছাত্র ধর্মঘটের শুরুতেই প্রবল অশান্তি মেদিনীপুরে

Newsbazar24 :

যাদবপুর কাণ্ডের প্রতিবাদের আজ, সোমবার সারা বাংলা জুড়ে SFI এর ডাকে চলেছে ছাত্র ধর্মঘট। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা অবশ্য ধর্মঘটের বাইরে। কিন্তু কোনো কোনো কলেজ থেকে গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে তুলকালাম। এসএফআইয়ের অভিযোগ, পুলিশের মদতে টিএমসিপি সমর্থকরা তাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে। তার জেরে টিএমসিপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। দু’পক্ষের হাতাহাতিও হয় একপ্রস্থ। সবমিলিয়ে সকাল থেকে উত্তপ্ত কলেজ চত্বর। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও পড়ুয়ারা মেদিনীপুর কলেজে আসেন। অভিযোগ, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেয় এসএফআই। পালটা প্রতিরোধ করে টিএমসিপি। তা নিয়ে দু’পক্ষের প্রথমে বচসা বাধে। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বনধ বাংলার একটা চিরন্তন ট্রেডিশন। অনন্তকাল ধরে বাঙলার সংস্কৃতিতে এই বনধ বিরাজমান।

গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে চাপা পারেন এক ছাত্র। তার আগের থেকেই উত্তাল ছিল যাদবপুর ইউনিভার্সিটি। সেই ঘটনার প্ররিবাদের সোমবার SFI সহ একাধিক বাম ছাত্র সংগঠন ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সোমবার মেদিনীপুর কলেজে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে এসএফআই সমর্থকরা দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এখনও বেশ থমথমে কলেজ চত্বর। এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রনে কলেজের পরিস্থিতি।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img