অবশেষে উঃ ২৪ পরগনার ৪৬ নম্বর রুটে চালু হলো বাস

Newsbazar24 :

প্রায় ৪ দিন ওই ৪৬ নম্বর রুটে বাস চলাচল বন্ধ থাকার পরে অবশেষে চালু হলো বাস পরিষেবা। জানা গিয়েছে, এই রুটের একাংশের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও সিন্ডিকেট সদস্যরা। ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে এই রুটের অধিকাংশ বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাসমালিক ও সিন্ডিকেট মেম্বারদের তরফে বাস চালক ও কর্মীদের বিরুদ্ধেই এর দায় চাপানো হয়েছে। মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত। এমনকি বেশ কয়েকটি বাস এই রুটে চলছেও। সিন্ডিকেটের একাংশের দাবি, এই রুটে কোনও বাস পরিষেবা কোনও মতেই বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে বাস চালকও শ্রমিকদের অতিরিক্ত দাবি-সহ হুমকি ও চাপ সৃষ্টি করার বিষয়টিকেও সামনে আনছেন তারা। আবার একগুচ্ছ দাবি রয়েছে বাস শ্রমিকদের। তাদের অভিযোগ, তাদের কোনো কথা রাখছে না বাস মালিক কর্তৃপক্ষ। তাদের দাবি,দীর্ঘদিন ধরে বাস মালিকদের হয়ে কাজ করলেও মেডিকেল থেকে বোনাস কোন কিছুই ঠিক মতো পান না তারা। নিজেদের দাবি-দাওয়া মালিকপক্ষকে জানাতে গেলে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়।

এই অবস্থাতেই মাঠে নামেন পরিবহন মন্ত্রী। পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সেই আলোচনা ফলপ্রসূ হয়। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে 46,46-A, 46-B এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করবে। যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না।প্রসঙ্গত গত কয়েকদিন ধরে এই সব রুটের বাস বন্ধ ছিল। অভিযোগ ছিল নেতার দাদাগিরিতে বাস চলাচল বন্ধ।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img