ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য সরকার

Newsbazar24 :

 

গরম পড়ার আগেই ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার সব জেলাশাসক, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ স্বাস্থ্য দফতরের কর্তারা। নবান্নে এই বৈঠকে জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কোথাও জল জমে থাকছে কি না তা দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ ফের শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা মারার জন্য ড্রোনের ব্যাবহার করার কথাও বলা হয়েছে। ডেঙ্গি থেকে রেহাই পেতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ ও শুরু করার জন্য পঞ্চায়েত ও পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গি চিকিত্সার জন্য সব হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দু’মাস শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে নতুন বছরের সপ্তম সপ্তাহ বা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গি সংক্রমণে এখন শীর্ষে রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৭০। ৫১ জন ডেঙ্গি আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বর্তমানে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৪৫। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ৩৬ এবং মালদহ। ওই দুই জেলার আক্রান্ত সংখ্যা যথাক্রমে ৩৬ এবং ৩৩। প্রসঙ্গত, গতবছর প্রায় পুরো সময়টাতেই মুর্শিদাবাদ ও মালদহ— এই দুই জেলায় দাপিয়ে বেড়িয়েছিল ভাইরাসঘটিত এই রোগ। এমনকী জেলা দুটি সপ্তাহের পর সপ্তাহ সংক্রমণে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল।

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img