Newsbazar24 :
টালিগঞ্জে রক্তাক্ত দেহ উদ্ধার অরিন্দম মন্ডল নামে এক যুবকের। তার পরিবারের বক্তব্য সে হরিদেবপুর থানায় আইনজীবীর সহযোগী হিসাবে কাজ করতেন,কোন বন্ধুদের সাথে মোটরবাইকে করে গিয়েছিলেন তা তারা জানে না। যদিও তারা এখনই কোন অভিযোগ দায়ের করছেন না,এমনটাই বক্তব্য পরিবারের। দেহ ময়না তদন্তের জন্য টালিগঞ্জ এম আর ভাঙুর হাসপাতালে রয়েছে, অরিন্দম মন্ডল এর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।







