Newsbazar24:
হঠাৎ করেই বিভিন্ন অঞ্চলে আবার ডেঙ্গি মাথাচারা দিয়েছে। বিশেষ করে দমদম অঞ্চলে ডেঙ্গি নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না।
জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রীর। মৃতার নাম সারণী ব্যানার্জী (১৩)। সে দমদম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন জ্বরে আক্রান্ত হলে, সারনীকে ভর্তি করা হয় তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় এদিন মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্লেটলেটের মাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছিল।দীর্ঘ পাঁচদিনের চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই মুহূর্তে দমদমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুই। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্ক করবেন না কিন্তু সাবধানে থাকুন। মশারি ব্যবহার করুন, এলাকা পরিষ্কার রাখুন।





