Tuesday, December 16, 2025
19 C
Kolkata

ঝড়-বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি পূর্বস্থলির কৃষকদের 

Newsbazar24:

বাংলার কৃষিভূমি বলে পরিচিত পূর্ব বর্ধমান। আর পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে হয় প্রচুর চাষ। পটল, পেঁপে, বেগুন, লঙ্কা সহ নানান ধরনের সবজি চাষ হয় এই অঞ্চলে। এখানকার উৎপাদিত সবজি শুধু কলকাতা ও রাজ্যের বিভিন্ন বাজারেই নয়, পৌঁছে যায় ভিন রাজ্যেও। অথচ, হঠাৎ করে হওয়া এক প্রবল ঝড়ে সেই সবজি চাষেই নেমে এল কাল ছায়া। চাষির মুখে ভর করল অনিশ্চয়তা আর হতাশা। তীব্র ঝড়ে প্রায় গোটা পূর্বস্থলী এলাকার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে প্রভাব পড়েছে কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের বিশ্বরম্ভা গ্রামে।

এই গ্রামের একাধিক পটলের মাচা ও পেঁপে গাছ ঝড়ে ভেঙে পড়ে গেছে। অনেক ক্ষেতেই গাছ উপড়ে পড়েছে গোড়াসুদ্ধ, ফলে সবজির সঙ্গে সঙ্গে চাষের পরিকাঠামোও ধ্বংস হয়েছে। বিশ্বরম্ভা গ্রামের চাষি রণ দাস বলেন, “ঝড়ের দাপটে আমার পটলের সব মাচা ভেঙে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি পেঁপে গাছও উপড়ে পড়েছে। ফলত বড় ক্ষতির মুখে পড়েছি। সরকার যদি দ্রুত সাহায্য না করে, তাহলে সবজি চাষে ঘুরে দাঁড়ান অসম্ভব হয়ে পড়বে।” অনেক চাষিই জানান, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, এখন ফলন না পেলে ঋণ শোধ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img