আত্মরক্ষার প্রশিক্ষণ চলেছে বরাবাজার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে

Newsbazar24:

 

এই মুহূর্তে মেয়েদের আত্মরক্ষার যে খুবই প্রয়োজন আছে তা সকলেই স্বীকার করেন। সেই নিয়েই নতুন পথ দেখাচ্ছে পুরুলিয়ার এই স্কুল। পড়াশোনার পাশাপাশি মেয়েরা যাতে নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল বরাবাজার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। জেলা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পরিচালনায় বেল্ট টেস্ট প্রশিক্ষণ ও ক্যারাটে ট্রেনিংয়ের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। মেয়েরা ঘর থেকে বাইরে বেরোলেই প্রত্যেক মা-বাবার চিন্তা থেকেই যায়, সুস্থভাবে মেয়ে বাড়ি ফিরে আসবে তো। সেই চিন্তার থেকে মুক্তি পেতে প্রত্যেক মেয়ের প্রয়োজন ক্যারাটে শেখা। এতে আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চাও হয়। এ বিষয়ে পুরুলিয়া জেলা ক্যারাটে ডু এসোসিয়েশনের সম্পাদক ধনঞ্জয় প্রামানিক বলেন, ক্যারাটে হচ্ছে নিজেকে আত্মরক্ষার একটি কৌশল। মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, সেই কারণে প্রতিটি মেয়ের ক্যারাটে শেখা প্রয়োজন।

 

তিনি আরো বলেন, আগের তুলনায় বর্তমানে ক্যারাটের চাহিদা বেড়েছে। তিনি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এই প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ নিয়ে ছেলে-মেয়েরা পাঞ্জাব, দিল্লি, সহ বিভিন্ন রাজ্যে গিয়ে স্টেট লেভেল পর্যন্ত নিজেদের প্রতিভাকে উপস্থাপিত করেছেন।

এই বিষয়ে এক ছাত্রী বর্ষা কালিন্দী বলেন , পড়াশোনার পাশাপাশি তিনি ক্যারাটে প্রশিক্ষণ নেন। এতে অনেকটাই আত্মনির্ভরতা বেড়েছে তার। শরীরও সুস্থ রাখা যায় এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img