গৃহবধূ বুলেট গাড়ি না আনায় শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠলো স্বামীর শশুর শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে, সবাই পলাতক

Newsbazar24 :

অমানবিক ঘটনা সাক্ষী থাকলো বসিরহাট,একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার সরুপনগর এর ঘটনা। গত আট মাস আগে হাসনাবাদ থানার বরুনহাটে রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর ২৪ এর তুহিনা পারভীনের সঙ্গে বিয়ে হয় সরুপনগর এর বছর ২৭ এর সাব্বির আহমেদ মন্ডল এর সঙ্গে। মুসলিম শরীয়ত মেনে রেজিস্ট্রি বিয়ে হয়। তারপর থেকে বিভিন্ন সময় পণের দাবিতে কখনো মোটা অর্থ আবার কখনো আসবাবপত্র এর চাহিদা বাড়তে শুরু করে স্বামী শশুর শাশুড়ি সহ পরিবারের লোকজনের। চলতি মাসের রবিবার সকাল বেলায় পারভীনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করে স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে
কিন্তু প্রতিবাদ জানাই সে।দুঃস্থ পরিবার,বাবা গৃহ শিক্ষক, পাশাপাশি চাষবাস করে দিন গুজরান করেন তিনি।বিয়ের সময় সাধ্যমত সোনা গয়না টাকা পয়সা জিনিসপত্র দিয়েছিল। মেয়ে কাছে বারবার বুলেট গাড়ির দাবি করলে দিতে না পারায় তাকে গত ৪৮ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার দুপুরবেলায় ওই এলাকার অন্য একজন বধুর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, ধান্যকুড়িয়া গ্রামীন হাসপাতালে মৃতদেহ রয়েছে। স্বামী এই খবর দেন তুহিনা বাপের বাড়ির লোকজনকে। মৃত গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে ধান্যকুড়িয়া হাসপাতালে গেলে দেখে তার মেয়ের গলায় শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে, তাকে শ্বাস রোধ করে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন মৃত বধুর বাবা খলিলুর রহমান গাজী, মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মন্ডলের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে।সেখানে লেখা রয়েছে আমার মেয়েকে কাছে একটি বুলেট গাড়ি চেয়েছিল ফোন করে,আমাকে জানিয়েছিল। আমি দিতে না পারায় তারা তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তদন্ত শুরু করেছে বাড়িয়া থানার পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।মেডিকেল পরীক্ষা করার পরে জানা যাবে এটা আত্মহত্যার না খুন? মৃত গৃহবধুর বাবা খলিলুর রহমান গাজী মা জাহানারা বিবি বলেন, রবিবার আমার মেয়ে বারবার ফোন করে বলে একটি বুলেট গাড়ির কথা। সঙ্গে কিছু অর্থ কিন্তু আমরা হতদরিদ্র পরিবার। কোন রকম ভাবে সংসার চলে, দিতে পারিনি। তাই তারা পরিকল্পনা করে মেরে ঝুলিয়ে দিয়েছে তার মেয়েকে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img