এস এস সির আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে 

Newsbazar24:

 

এস এস সির বিতর্ক কোনো কারণেই দূর হচ্ছে না। আদালতের হাতক্ষেপে বার বার নাজেহাল হয়েছে এস এস সি। এবার আবেদনের শেষ তারিখ বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। গত ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ৪ লক্ষ ১০৪টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে।

 

জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, সুপ্রিমের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, চাকরিহারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি-কে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img