সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের, ঘটনায় তীব্র চাঞ্চল্য

Newsbazar24 :

সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রে খবর একই মোটর বাইকে করে মোট চারজন বাড়িতে ফিরছিল। সেই সময় কানাইখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। চারজন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অন্য দুজনের অবস্থার অবনতি হলে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে অন্য দুজন ও মারা যায়। মৃত চারজনের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল এবং মনীষ বিশ্বাস। সরস্বতী পূজার দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ চারজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img