Newsbazar24 :
বাগদেবীর আরাধনার আর মাত্র হাতে-গোনা কয়েকদিন বাকি, ঠিক তারই আগে নদীয়ার নবদ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা গেল ক্ষতবিক্ষত কিছু পোস্টার। হলুদ কাগজে লেখা এই পোস্টারগুলি বিস্ময় বাড়িয়েছে নবদ্বীপ শহরে। পোস্টারে যা লেখা ছিল তার মূল বিষয়, কোন সরকারি অথবা সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজো করা যাবেনা। তবে পোস্টারগুলি এই মুহূর্তে অক্ষত নেই অর্থাৎ সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ এবং অন্যান্যরা জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরে এই পোস্টারগুলি নবদ্বীপ শহরের বিভিন্ন বিদ্যালয়ের দেওয়ালে কিংবা বিদ্যালয়ের সামনের দেওয়ালে দেখা গিয়েছে, কিন্তু কে বা কারা লিখল এই পোস্টারগুলি, বারবার উঠছে এই নিয়ে প্রশ্ন। তবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানাচ্ছেন, তাদের শিক্ষকতা জীবনে আজ পর্যন্ত এই ধরনের নজিরবিহীন ঘটনা চোখের সামনে আসেনি। নতুন করে ধর্মীয় বিষয় কে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে কিছু মুখোশধারী ব্যক্তিরা। নবদ্বীপে সমস্ত ধর্মীয় মানুষের বসবাস, এইসব পোস্টার মেরে ধর্মীয় বিভাজন করা যাবে না। প্রত্যেকটি বিদ্যালয়ে যেমন সরস্বতী পুজো হয়, এ বছরও মহাসমরহে পালিত হবে বাগদেবীর আরাধনা। অন্যদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।



