Newsbazar24 :
ফুলিয়ায় DEB এর হানা ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রিফিলিং এর দোকানে। DEB সূত্রে জানা যায় ওই দোকানের সামনে অবৈধভাবে মজুদ রাখা ছিল ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। বেআইনিভাবে মজুদ রাখার অভিযোগে গ্রেফতার করে এক ব্যক্তিকে। জানা যায় বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১৮ টি সিলিন্ডার। যার মধ্যে ১৩ টি গ্যাস ভর্তি গ্যাস সিলিন্ডার ও পাঁচটি খালি সিলিন্ডার। সূত্রের খবর শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের DEB ফুলিয়া এলাকায় একটি গ্যাস রিফিলিং এর দোকানে হানা দিয়ে উদ্ধার করা হয় 18 টি ডোমেস্টিক সিলিন্ডার। যার মধ্যে ১৩ টি গ্যাস ভর্তি ও ৫টি ফাঁকা সিলিন্ডার উদ্ধার করে এবং এই ঘটনায় দোকানের মালিক কে গ্রেফতার করেছে ,এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।



