অবৈধ বালি বোঝাই ১৬টি ট্রাক্টার আটক

Newsbazar24 :

ভারত -নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির মেচী নদীর অবৈধ বালি বোঝাই ১৬টি ট্রাক্টার আটক করল খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং এসএসবি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারি কোনভাবেই নদী থেকে অবৈধ বালি তোলা যাবেনা। এরপরেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির তোয়াক্কা না করে বালি মাফিয়ারা নদী থেকে অবৈধভাবে বালি তুলছে এবং তা বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই রাজ্যের পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে একাধিক সাফল্য পেয়েছে। ঠিক তেমনই বুধবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ভারত -নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির মেচী নদীতে অভিযান চালায় খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং এস এস বি, এরপরেই মেলে বড়সড় সাফল্য। মেচী নদী থেকে অবৈধ বালি বোঝাই ১৬টি ট্রাক্টার আটক করে খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং এস এস বি। তবে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও এসএসবি জওয়ানদের দেখে ট্রাক্টর রেখে পালিয়ে যায় ট্রাক্টরের চালকরা। এরপর অবৈধ বালি বোঝাই ট্রাক্টর গুলি আটক করে নিয়ে আসা হয়। খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সুব্বা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে খবর ছিল মেচী নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এরপরেই আমরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন অভিযান চালাই। এতে ১৬ টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালি পাচার কোনভাবেই বরদাস্ত করা হবে না। গাড়ির মালিকদের খোঁজ চলছে । আটক ট্রাক্টরগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ বালি পাথরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img