Newsbazar24 :
ফের মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার তাজা বোমা।বুধবার সাত সকালেই বড়ঞা থানার পুলিয়া গ্ৰামে মাঠের মধ্যে থাকা একটি পোল্ট্রি ফার্ম ব্যাগ ভর্তি এই বোমা গুলি দেখতে পায় গ্ৰামবাসিরা। পরে খবর দেওয়া হয় বড়ঞা থানায়। পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডে।যদিও এই ঘটনায় কে বা কারা জরিত সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।





