Saturday, February 14, 2026
27 C
Kolkata

আজ, মঙ্গলবার হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

Newsbazar24 :

এক বছর অপেক্ষার পরে আজ আবার আসছে নতুন বইয়ের গন্ধ – যা বই প্রেমীদের মনে নিয়ে আসে উন্মাদনা। এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বিশ্ব–পুস্তকের ডালি সাজিয়ে হাজির থাকছেন আরও অনেক দেশের প্রকাশক। উদ্বোধনী মুহূর্তে উপস্থিত থাকবেন, জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকরা। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের সংখ্যা আগের বারের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ১০০০টি স্টল থাকছে এবারের বইমেলায়। সঙ্গে থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, স্পেন সহ  অন্যান্য বেশ কিছু দেশের পাবলিশার্সরা। এছাড়াও এবারের বইমেলা প্রাঙ্গণের গেট গুলির নামকরণ করা হয়েছে বিশেষ ব্যক্তিবর্গের নাম অনুকরণে।পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, ” আমরা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিয়েছি। ওঁরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা। সেই ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবছর তারা নেই। আমরা দুঃখিত। এই পরিস্থিতিতে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আসা করব দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে।”

কলকাতার আন্তর্জাতিক বই মেলার সঙ্গে জার্মানির একটা বিশেষ সম্পর্ক আছে। মনে করা হয়, এই জার্মানি থেকেই কলকাতা বইমেলার ভাবনা উদ্ভুত হয়েছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়।১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি কখনও অংশগ্রহণ করেনি। মেলার সময়কালীন আবহাওয়া সাধারণত মনোরম থাকবে। শীত অনেকটাই কম। বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। তাই এবছরের বইমেলা নির্বিঘ্নেই হবে বলে আশা করছেন আয়োজকরা। থাকছে গণপরিবহনের বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, গ্রিন লাইনে চলবে স্পেশ্যাল মেট্রো। রবিবারও পাওয়া যাবে মেট্রো। এছাড়াও বইমেলা উপলক্ষ্যে ‘‌স্পেশাল বাস’‌ চালাবে রাজ্য সরকার বেশ কয়েকটি রুটে। সরকারি বাস সল্টলেক করুণাময়ী হয়ে নানা জায়গায় চলাচল করবে। সব মিলিয়ে কলকাতা আবার প্রমাণ করতে চলেছে যে কলকাতায় সিনেমা, থিয়েটার, মোবাইল থাকলেও কলকাতা কিন্তু বইকে ভুলে নি।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img