Monday, December 15, 2025
21 C
Kolkata

আজ চাকরিহারাদের নবান্ন অভিযান

Newsbazar24:

বিষয়টা বিস্ময়কর হলেও এটা সত্য ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য তৎপর সরকার। অথচ ‘যোগ্য’ প্রার্থীদের নিয়ে সরকার আদালতের অজুহাত দিচ্ছে। সোমবার এই নিয়ে আদালত চরম তিরস্কার করেছেন রাজ্য সরকারকে। সেই প্রেক্ষিতেই আজ মঙ্গলবার যোগ্য প্রার্থীদের নবান্ন অভিযান। মঙ্গলবার চার দফা দাবিতে রাজ্যে শীর্ষ প্রশাসনিক দফতরের দিকে অভিযান চালাবে তারা। জানা গিয়েছে, এদিন হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হবে সেই জমায়েত। জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে। যা ঘিরে আপাতত আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ। বসানো হয়েছে ব্যারিকেড।

উল্লেখ্য, গতমাসের শেষ তারিখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা। তারা স্পষ্ট জানিয়েছিল, একাধিক বার কমিশনের সঙ্গে বৈঠকে কোনও সুরাহা হয়নি। তাই চার দফা দাবি-সহ এবার নবান্নে দ্বারস্থ হবে তারা। তাদের চারদফা দাবি হলো –

* যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার দ্বারা অর্জিত চাকরি ‘যোগ্য’ ৩ হাজার ৩৯৪ জন চাকরিহারা শিক্ষাকর্মীকে আবার ফিরিয়ে দিতে হবে।
* যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফায়েড তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
* ২২ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে।
* প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকার কারণে আর্থিক দুরাবস্থা তৈরি হয়েছে। যাদের মাথায় ঋণের বোঝা, তাদের অবস্থা আরও কঠিন। এই পরিস্থিতিতে চাকরিহারাদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

Hot this week

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

Topics

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img