বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এখন পর্যটকদের নজর কেড়েছে 

Newsbazar24:

 

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক। ট্যুরিজমের দিক থেকে এই ব্লকের নাম খুব একটা শোনা যায় না। মূলত শোনা যায় খাতড়া ও ছাতনা ব্লকের নাম। কিংবা বাঁকুড়ার জঙ্গলমহল অথবা বিষ্ণুপুর। তবে এই গঙ্গাজলঘাটি ব্লক বাঁকুড়া শহরের খুবই কাছে। বাঁকুড়া শহর হয়ে হেবির মোড় থেকে মেজিয়ার রাস্তা ধরে ১৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গঙ্গাজলঘাটি ব্লকে। এটি এমন একটি ব্লক যেখানে রয়েছে জল, পাহাড়, এবং ইতিহাসের অনন্য মেলবন্ধন। তাই বর্ষায় অবশ্যই চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। গঙ্গাজলঘাটি ঢোকার পরে, গঙ্গাজলঘাটি লক্ষণপুর রোড ধরে সোজা ১১ কিলোমিটার গেলেই রাজা মেলা গ্রাম। রাজা মেলা গ্রামের ভিতরেই রয়েছে একটি নাম না জানা অচেনা পাহাড়। পাহাড়টি বাইরে থেকে দেখলে আপনি ঠিক ঠাহর করতে পারবেন না, মনে হবে ছোট এক সবুজে গালিচায় ঢাকা টিলা। এই টিলাটির কাছে গেলেই দেখতে পাবেন এটি সুবিশাল দরজা।

 

পাহাড়ের গায়ে রয়েছে দুটি মন্দির, একটি মা নাচন চণ্ডী এবং অপরটি নতুন তৈরি হওয়া বিষ্ণু মন্দির। এবার ধীরে ধীরে উপরে আসুন। দেখবেন পাহাড়ের উপরে যেন এক সমতল ছোট্ট ভ্যালি। তারপর রয়েছে একটি পাথরের ছোট্ট রাস্তা। মাত্র কয়েক ফুট উপরে উঠলেই পাহাড়ের চূড়া। পাহাড়ের চূড়ায় রয়েছে সুবিশাল পাথর। এই চূড়া থেকে দেখতে পাবেন দূর-দূরান্ত পর্যন্ত। আনন্দ নিতে পারবেন সূর্যাস্তের। বর্ষা যেন চারিদিক সেজে উঠেছে নতুন সাজে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img