Monday, December 15, 2025
24 C
Kolkata

দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকার বিরল ভোলা মাছ 

Newsbazar24:

আনন্দে আত্মাহারা মৎস্যজীবীরা। বর্ষার শুরুতেই ভালো লক্ষ্মীর মুখ দেখছেন দিঘার মৎস্যজীবীরা। ইলিশ তো ইতিমধ্যেই হাসি ফুটিয়েছে, কিন্তু দিঘায় এবার আরও বড় খবর! মাছ ধরার মরশুমের শুরুতেই বিরাট লক্ষ্মীলাভ! রূপালী শস্যকে দামের রেটে একডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ। আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের। মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, নৌকো, ভুটভুটি। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা। এবার ইলিশের পাশাপাশি উঠল বিরল প্রজাতির মাছ।

দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে তাই উৎসবের মেজাজ। লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বুধবার। বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকার বেশি। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছর সবে শুরু হয়েছে মাছ ধরার মরশুম। আর মাছ ধরার শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ধীরে ধীরে যোগান বাড়ছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের।

Hot this week

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

Topics

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...

কেরলের লাল দুর্গে উড়ল গেরুয়া পতাকা তিরুবনন্তপুরম পুরসভা নির্বাচনে বিজেপির জয়

Newsbazar24:শেষ পর্যন্ত কেরলেও গেরুয়া ঝড়। ঝড়ে ধুলিস্যাৎ বাম দুর্গ।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img