Wednesday, February 11, 2026
23 C
Kolkata

দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ডোমকল , গ্রেপ্তার ২

Newsbazar24:

দু’টি পরিবারের মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির জেরে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকায়। বোমাবাজির ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গজলু শেখ এবং রফিকুল শেখ নামে দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার আদালতে পেশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শাহিন শেখ এবং জানারুল শেখ নামে দু’জন ব্যক্তি গত বেশ কয়েক বছর ধরে কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

পারিবারিক একটি বিবাদকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে শাহিন শেখ, জানারুলকে কেরালায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তিক্ততা আরও তীব্র হয়। কুরবানীর ঈদ উপলক্ষে সম্প্রতি জানারুল এবং শাহীন ডোমকলে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ,কেরালায় শাহিনের হাতে আক্রান্ত হওয়ার বদলা নেওয়ার জন্য রবিবার গভীর রাতে জানারুল এবং তার পরিবারের বেশ কিছু সদস্য শাহিন শেখ এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বাড়িতে বোমাবাজি করতে থাকেন । এই ঘটনার বদলা নেওয়ার জন্য শাহিন শেখের পরিবারের তরফ থেকেও পাল্টা বোমাবাজি করা হয় ওই গ্রামে। দু’পক্ষের বোমাবাজির জেরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সংঘর্ষের সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

বোমাবাজির ঘটনার খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালেও ডোমকল থানার পুলিশ সংঘর্ষের এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img