Wednesday, December 17, 2025
18 C
Kolkata

৯ জুন, সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

Newsbazar24:

এবার বাদল অধিবেশন আবার উত্তপ্ত হতে চলেছে পহেলগাঁও কাণ্ডের শোক প্রস্তাব নিয়ে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর কোমর ভেঙে দিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর আবহে সেনাকে সম্মান জানিয়ে আসন্ন রাজ্য বিধানসভা অধিবেশনে বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসকদল। আগামী ১০ জুন অধিবেশনে সেই প্রস্তাব আসতে চলেছে। কিন্তু প্রস্তাব পেশের আগেই গেরুয়া শিবিরে এনিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিজেপি বিধায়কদের দাবি, সেনাকে সম্মান জানানোর ওই প্রস্তাবে নেই অপারেশন সিঁদুরের নামই! যা সেনার কৃতিত্ব খাটো করে দেখানোর শামিল আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিকল্পিতভাবেই তা করতে চলেছে বলে বিজেপির অভিযোগ।

৯ জুন, সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। ওইদিন শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। পরেরদিন, ১০ তারিখ সেনাকে সম্মান জানিয়ে শাসকদলের তরফে বিশেষ প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই। খসড়া অনুযায়ী, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের নিহত হওয়ার প্রতিবাদ, জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতিতে জনতার পাশে দাঁড়ানো-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। প্রাথমিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানালেও পরবর্তী সময়ে বিজেপি অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, প্রস্তাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর নামটারই উল্লেখ নেই। তার অর্থ সেনার এত বড় কৃতিত্বকে ছোট করা, তাঁদের যথাযথ সম্মান না জানানো।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img