Saturday, February 14, 2026
27 C
Kolkata

এবার মদন মিত্রের সুর পুরুলিয়ার যুব সভাপতি গৌরব সিংয়ের কন্ঠে 

Newsbazar24:

কয়েকদিন আগেই দলীয় কর্মীদের সতর্ক করে কামারহাটিতে বিধায়ক মদন মিত্র বলেছিলেন, এখনই যদি গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয়, আর কাউন্সিলর পদটা নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড় দিয়ে দেবে। এবার প্রায় একই সুরে দলীয় কর্মীদের ধমক দিলেন পুরুলিয়ার তৃণমূল যুব সভাপতি গৌরব সিং।পুরুলিয়ার শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিংয়ের হুঁশিয়ারি, আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে হলে দলের ভাইরাস দূরীকরণ করতে হবে। দলের একাংশকে নিশানা করে তাঁর বক্তব্য, মানুষ তো দূরের কথা, দলের লোগো কেড়ে নেওয়া হলে পাড়ার নেড়ি কুকুরও পেছনে থাকবে না। রবিবার পুরুলিয়া শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানাতে “চায়ের সঙ্গে আড্ডা” আয়োজন করা হয়। সেখানে পুরুলিয়া শহরের ২০টি ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি সহ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের উপস্থিত থাকতে আবেদন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া পৌরসভার ৩ জন কাউন্সিলর এবং বেশ কিছু শাখা সংগঠনের নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং দলের কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “যারা দলের স্বর্গীয় কর্মীদের সম্মান দিতে পারে না, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। পুরোনো কর্মীরা সভায় উপস্থিত হতে পারলে, যাঁদের জন্য তাঁরা কাউন্সিলর হতে পেরেছেন, চার চাকা গাড়িতে ঘোরেন, সাদা জুতো পরেন, তাঁরা কেন উপস্থিত হতে পারবেন না? মনে রাখতে হবে, এই মানুষগুলি যদি সেদিন না তৃণমূল করতেন, তাহলে তাঁরা কাউন্সিলর হতে পারতেন না।” এরপরই দলের একাংশ নেতাকে আক্রমণ করে তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে যদি পুরুলিয়ায় জিততে হয়, সংগঠন মজবুত করতে হয়, তাহলে ভাইরাস দূরীকরণ করতে হবে। ভাইরাসগুলিকে টিকা দিতে হবে।”

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img