Newsbazar24:
আজ সকালে বেহালা পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুর থেকে একটি সদ্যোজাত বাচ্চার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । স্থানীয় সূত্রে খবর ভোরবেলায় এই সদ্যোজাতকে পুকুরের ধারে পড়ে থাকতে দেখে এবং স্থানীয় মানুষ এবং থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় । কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে বের করার চেষ্টা করছে ।






