Saturday, February 14, 2026
27 C
Kolkata

মাহেশের রথযাত্রার প্রস্তুতি সম্পূর্ণ সারা হয়ে গেছে 

Newsbazar24:

শুক্রবার শুরু হয়ে গেলো বিশেষ পূজা-অর্চানা। আমরা জানি পুরীর পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ হুগলী মাহেশের রথ। শুক্রবার বিকেলে বিশেষ পুজো অর্চনা এবং হোম যজ্ঞের মাধ্যমে হুগলির মাহেশের ভারতের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের মন্দিরের মাথায় বসলো নীল চক্র ।এই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ছিল মাহেশের জগন্নাথ মন্দির চত্বর উৎসব মুখর। এই বিশেষ দিনটিতে সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল নব নিলাচল মাহেশে, সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আগত শাস্তজ্ঞ পুরোহিত পন্ডিতদের মন্ত্রচারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো হোম এবং যজ্ঞ। দুপুরে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।

এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, ৪ চারটে ২৬ মিনিটে হাজার হাজার ভক্তদের উল্লাস হর্ষধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাহেশের জগন্নাথ মন্দির চত্বর, মন্দিরের চূড়ায় বসানোর জন্য নিয়ে যাওয়া হয় নীল চক্র, যা সুদর্শন চক্র নামে অপরিচিত। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় মন্দিরের চূড়ায় স্থাপন করা হয় ওই নীল চক্র। পুরি থেকে নিয়ে আসা হয়েছে এই নীল চক্র। যার ওজন ৮৩ কেজি। উচ্চতায় ৮.৩ ফুট এবং চক্রের পরিধি ৫.৫ ফুট। এই বৃহৎ অষ্টধাতু দিয়ে তৈরি সুদর্শন চক্র সমস্ত জনগণের মঙ্গল কামনার জন্য স্থাপন করা হয়েছে মন্দিরের চূড়ায়। এ ব্যাপারে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, পবিত্র অষ্টধাতুর তৈরি এই নীল চক্রটি মাহেশে আনা হয়েছে পুরীধাম থেকে, গত ১৫ দিন আগে । এই নীল চক্র আমি নিজে পুরীতে গিয়ে নিয়ে আসি।। ভক্তদের বিশ্বাস এই চক্রের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, এছাড়াও ভগবান জগন্নাথ দেবের ঐশ্বরিক শক্তির ফলে মন্দিরের নিরাপত্তার বিষয়টাও এই নীল চক্র বহন করে।

১৪ ফেব্রুয়ারির প্রেমের দিনে লুকিয়ে রক্তাক্ত ইতিহাস! কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন?

ভ্যালেন্টাইন্স ডে: প্রেমের দিনে লাল রঙের গল্প ও আত্মত্যাগের...

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

Topics

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img