Newsbazar24:
শুক্রবার রাতে এনটিপিসির তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুই নম্বর ইউনিটে।
পরিবার সুত্রে জানাযায়, মৃত ঠিকা শ্রমিকের নাম সুশান্ত মন্ডল (৩৭) বাড়ি নিশিন্দ্রা গ্রামে। শুক্রবার বিকাল ৫:৩০টা নাগাদ ফরাক্কা এনটিপিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজে যায় সুশান্ত মন্ডল। তারপর রাত্রি ১১:৩০ নাগাদ জানতে পারে ২ নম্বর ইউনিটে কাজ করার সময় হটাৎ ডাম্পার গেট চাপা পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সুশান্ত মন্ডলকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
সুশান্ত মন্ডলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



